ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিজয়ী যারা

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে জাতীয়তাবাদী দল বিএনপি।


ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বিজয়ী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।


মির্জা ফখরুল ইসলাম বিজয়ী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩টি ভোট। সেই হিসানে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।


বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফলাফলে তিনি এ তথ্য জানা গেছে।


উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংসদীয় আসনের ১১৬ কেন্দ্রের ভোট গণনা শেষে সব কেন্দ্রেই বেশি ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ।


শুরু থেকেই এই আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের পক্ষে তরুণ প্রজন্মের সমর্থন ছিল চোখে পড়ার মতো।


অন্যদিকে, বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে হাসনাত আবদুল্লাহর দাপটের কাছে সুবিধা করতে পারেননি। ফলাফল ঘোষণার পর থেকেই দেবিদ্বারের রাস্তায় নেমে আসেন হাসনাত আবদুল্লাহর হাজার হাজার সমর্থক।


কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।


স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ ৪ আসনে ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট।


অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।


কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান।


লুৎফুজ্জামান বাবর লক্ষাধিক ভোটে জয়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।


মোট ১৪৯টি ভোটকেন্দ্রের গণনা শেষে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট।


ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী


ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু আগে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।


জামায়াতের ড. মিজানুর রহমান জয়ী


চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মিজানুর রহমান জয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট।


দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৩ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোয়া ১০টায় এই তথ্য পাওয়া গেছে।


সুনামগঞ্জ-৩ আসনে‌ বিএনপি প্রার্থী কয়ছর বিজয়ী


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা) আসনে‌ বিএনপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি ধানের শীষ প্রতীকে ৯৬,৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৫৪ হাজার ৭১৮ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন (তালা প্রতীকে) ৪১,৯৪৮ ভোট পেয়েছেন।


তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত কোনো ফল ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের নির্বাচন পরিচালনা ও মনিটরিং সেল থেকে এ তথ্য জানা গেছে।


হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার


খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।


আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল পাওয়া যায়।এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।


বিপুল ভোটে বিজয়ী আন্দালিব রহমান পার্থ


ভোলা -১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের প্রার্থী হয়ে জেলার গুরুত্বপূর্ণ এ আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে ২০০৮ সালে তিনি এ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


সহকারী রিটানিং অফিসারের দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, গরুরগাড়ি প্রতীকে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট। সহকারী রিটানিং অফিসারের দফতর ঘোষিত তথ্য থেকে এই ফলাফল পাওয়া যায়।


বিস্তারিত আসছে,,,


ads
ads
ads

Our Facebook Page